电商网站生成器

将Facebook页面内容自动转换为结构化的电子商务网站,支持产品分类和展示。

  • by nayanrabiul
  • 本地部署
  • 更新于
在 GitHub 查看 nayanrabiul/facebook-page-to-ecommerce

使用说明

এটি এমন একটি প্রজেক্ট, যেখানে একটি ফেসবুক পেজকে ব্যবহার করে একটি সম্পূর্ণ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হবে।

বাংলাদেশে অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে অনলাইনে ব্যবসা চালায় — তারা তাদের পণ্য ফেসবুক পোস্টের মাধ্যমে আপলোড করে। এই প্রজেক্টের লক্ষ্য হলো, ওই পেজের সব প্রোডাক্ট, পোস্ট, এবং তথ্যগুলোকে স্ট্রাকচার্ড ভাবে নিয়ে এসে একটি সম্পূর্ণ ওয়েবসাইটে রূপান্তর করা — যেখানে সব কিছু ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকবে।

ব্যবহারকারীর কর্ম প্রবাহ নিম্নরূপ হবে

১. প্রথমে, একজন ব্যবহারকারী একটি ফেসবুক পেজ লিংক দেবে।
২. আমাদের সিস্টেম MCP সার্ভার ( যেটা আমরা ডেভেলপ করব) এর মাদ্ধমে ওই পেজ থেকে প্রথম ১০০টি পোস্ট সংগ্রহ করবে।
৩. এই পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা হবে, কোনটা কোন ধরনের প্রোডাক্ট — যেমন পোশাক, ইলেকট্রনিক্স, কসমেটিকস ইত্যাদি।
৪. এরপর এই ডেটাগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে ক্যাটাগরি তৈরি করা হবে।
৫. প্রতিটি ক্যাটাগরির ভেতরে থাকবে সংশ্লিষ্ট প্রোডাক্টগুলোর তথ্য — যেমন নাম, দাম, ছবি, বিবরণ ইত্যাদি।
৬. সবশেষে, এই সাজানো ডেটাগুলো থেকেই তৈরি হবে একটি সুন্দর ই-কমার্স ওয়েবসাইট

সিস্টেমের গঠন

এই ফাংশনগুলো বেসিক্যালি এমসিপি সার্ভার উপর ডিপেন্ড করবে। এমসিপি সার্ভার বেসিক্যালি ফেসবুক থেকে ডাটা রিড করবে, ক্যাটাগরি তৈরি করবে, প্রোডাক্ট বানাবে, ক্যাটাগরির আন্ডারে।

  • ১️⃣ ফেসবুক রিডার টুল: পেজ থেকে প্রথম ১০০টি পোস্ট পড়বে।
  • ৩️⃣ ডেটা ম্যানেজার : সব ডেটা সেভ রাখবে এবং ফ্রন্টএন্ডের সাথে সংযোগ করবে।
  • ২️⃣ ক্যাটাগরি অ্যানালাইজার: পোস্টগুলোর কনটেন্ট দেখে বুঝবে কোন ক্যাটাগরিতে যাবে।
  • ৪️⃣ প্রোডাক্ট: সংগৃহীত ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রডাক্ট তৈরি করবে।